Tuesday, October 25, 2016

দুই নতুন মুখ, ঢাকা টেস্টের দলেও চমক!

চট্টগ্রাম টেস্টে জয়ের কাছাকাছি এসেও হেরে গেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ঢাকায়। এই টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ সদস্যের দল ঘোষণা করে।

এই দলে দুই নতুন মুখ জায়গা পেয়েছেন। অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত ও পেসার শুভাশীষ রায়।   সৈকতের এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি অভিষেক হলেও টেস্ট দলে জায়গা পেয়েছেন এবারই।

তবে শুভাশীষ এর আগে কখনই জাতীয় দলে জায়গা পাননি। গত বছর মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটের হয়ে খেলেছিলেন। তবে চোটের কারণে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি।

বাদ পড়েছেন শুধু পেসার শফিউল ইসলাম। মূলত তাঁর জায়গায় নেওয়া হয়েছে শুভাশীষকে।
আগামী ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর ঢাকায় হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।  মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্রথম টেস্ট জিতে সিরিজের ১-০তে এগিয়ে আছে ইংল্যান্ড।

ঢাকা টেস্টের বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক,  সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, সৌম্য সরকার, শুভাগত হোম চৌধুরী, মেহেদি হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত ও শুভাশীষ রায়।




#জল

No comments:

Post a Comment